বিশ্বকাপের স্কোয়াডের জন্য দলে ডাকলেন প্রধান নির্বাচক লিপু, মুখের উপর না করে বড় প্রতিশোধ সাইফুদ্দিনের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এই অলরাউন্ডারকে নিয়ে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন সাইফুদ্দিন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যারা বিশ্বকাপের জন্য থাকবেন বিকল্প ক্রিকেটার হিসেবে। তাদেরজে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হবে। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিং–ও করবে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছেন। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

Comments
Post a Comment