কোটা আন্দোলন ঘিরে সাকিবের বিতর্কিত প্রশ্ন নিয়ে যা বলছে বিসিবি

 


মাঠের ভেতরে এবং বাইরে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান সম্প্রতি মাঠের বাইরে বিতর্কের মুখোমুখি হয়েছেন।সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল দেশসেরা ক্রিকেটার সাকিব।


যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। মূলত, একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যে নীরবতা পালন করছেন, তা অনেকটায় স্পষ্ট। বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিব।


 গতকাল (৩০ জুলাই) রাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচ শেষে প্রবাসী এক বাংলাদেশি তরুণ সাকিবকে কোটা আন্দোলন নিয়ে তার নীরবতা সম্পর্কে প্রশ্ন করেন। সাকিবের উত্তরে তাকে বলতে শোনা যায়, "দেশের জন্য আপনি কী করেছেন?"


যদিও সাকিব সরাসরি কোনো উত্তর দেননি, তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তরুণ দর্শকটি সাকিবকে জানান যে, তিনি এমপি নন এবং পরিবারের দায়িত্ব পালন করছেন। এই ভিডিও দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।


বুধবার (৩১ জুলাই) মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের এই মন্তব্য নিয়ে বলেন, "সাকিবের ক্রিকেটে অবদান নিয়ে সবাই অবগত। ভিডিওটি আমি দেখিনি, তাই মন্তব্য করা ঠিক হবে না। তবে সাকিব যা বলেছেন তা সবার কাছে একইভাবে মূল্যবান, সকলেরই নিজ নিজ জায়গায় অবদান রয়েছে।"


তিনি আরও বলেন, "এটি সাকিবের ব্যক্তিগত বিষয়। আমি জানি না সাকিবের মন্তব্যের উদ্দেশ্য কী ছিল। তবে ক্রিকেটে তার অবদান নিয়ে কোন প্রশ্ন নেই।"


Comments

Popular posts from this blog

সবাইকে কান্নায় ভাসিয়ে এই বয়সেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মিরাজ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে