অধিনায়ক সাকিবের ১টি চালাকির জন্য নিশ্চিত হারা ম্যাচে জয় পেলো বাংলা টাইগার্স

 



কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টরন্টো ন্যাশনালসের বিরুদ্ধে ২ রানের জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম। ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন সাকিব।
বাংলা টাইগার্সের হয়ে এদিন উজ্জ্বল ছিলেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ১৮ বলে ২৭ রান করেন তিনি। তিনে নামা হজরতউল্লাহ জাজাই ১০ বলে ১৯ রানের ইনিংস খেলেন। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ খেলেছেন ২৬ বলে ২৪ রানের ইনিংস।শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ছক্কায় ১৫ বলে ২৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন তিনি। সাকিবের আউটের পর জুটি বাঁধেন পারগাত সিং এবং ডেভিড ভিসা।

পারগাত ১৭ বলে ১৮ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন ভিসা। ১৭ বলে ৩৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন তিনি। ভিসার ব্যাটে চড়েই ১৫০ পার করেছে বাংলা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলা টাইগার্স মিসিসাউগা।
টরন্টোর হয়ে ২টি করে উইকেট শিকার করেন সাদ বিন জাফর এবং রোমারিও শেফার্ড। এছাড়া ১টি করে উইকেট তোলেন মুহাম্মদ রোহিদ, মোহাম্মদ নওয়াজ এবং জুনাইদ সিদ্দিকী।

বোলিংয়ে নেমে বাংলা টাইগার্সের হয়ে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেছেন শরিফুল ইসলাম। প্রথম ওভারে তিনি দেন ১০ রান, উইকেট নিতে পারেননি। চতুর্থ ওভারে দারুণভাবে কামব্যাক করেন তিনি। ১ উইকেট নেন সাথে কিপটে বোলিংয়ে রান দেন মাত্র ৬।

পরের ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। উইকেট না নিলেও কিপটে বোলিং করেছেন তিনি। দেন মাত্র ৬ রান। এরপর ৯ম ওভারে বোলিংয়ে ফিরে সাকিব দিয়েছেন ৭ রান। উইকেট নিতে না পারলেও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় করেছেন দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং।
এরপর ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে আসেন শরিফুল। দারুণ এক ওভার করেন তিনি। ডট বল করেন ৪টি। উইকেট নিতে পারেননি, রান দিয়েছেন মাত্র ২।
এরপর ১৭-১৯তম ওভার পর্যন্ত বল করেছেন সাকিব, শরিফুল এবং সাকিব। নিজের তৃতীয় ওভারে সাকিব দেন ৮ রান, উইকেট তুলতে পারেননি। এরপর শরিফুল ১৮তম ওভারে কিছুটা খরুচে ছিলেন। কোনো উইকেট নিতে পারেননি, দিয়ে ফেলেন ১৩ রান। ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন শরিফুল। ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি।
১৯তম ওভারে ম্যাচে নিজের প্রথম উইকেটের দেখা পান সাকিব। ৯ রান দিয়ে নেন ১ উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট তোলেন সাকিব।

শেষ ওভার থেকে ১৮ রান দরকার ছিল টরন্টোর। শেষ ওভারে বোলার আলী খান জমিয়ে রেখেছিলেন সকল নাটকীয়তা। ওভারে ৩টি ওয়াইড দান এবং ৫নং বলে নো ও চার রান দিলে শেষ বলে দরকার ২ রান থাক তকখান সাকিব চালাকি কড়ে সময় খ্যাপন করে।এর পরের বলেই আউট হন সাদাত ফলে ২ রানের জয় পায় বাংলা টাইগার্স। টরন্টো থামে ১৬৬ রানে।
টরন্টোর হয়ে ১২ বলে ১৭ রান করেন কলিন মুনরো। এছাড়া ৫৪ বলে ৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন নিকোলাস কার্টন। শেষ দিকে ১২ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন রোমারিও শেফার্ড। তবে দলকে জয় এনে দিতে পারেননি।

বাংলা টাইগার্সের হয়ে ২ উইকেট নেন আলী খান। ১টি করে উইকেট নেন ডেভিড ভিসা, ইফতিখার আহমেদ, শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান

Comments

Popular posts from this blog

সবাইকে কান্নায় ভাসিয়ে এই বয়সেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মিরাজ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে