বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা যে কারনে পরিত্যাক্ত ঘোষণা করলো

 


প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ১০ উইকেটের বিশাল জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজ বাঁচাতে হলে পাকিস্তানের জন্য জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।


আজ সকাল ১০টায় সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য টস হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। রাওয়ালপিন্ডিতে এখনো বৃষ্টি চলছে এবং গত কয়েকদিন ধরেই এখানে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।


অবশেষে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:


জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক ব্যাটার), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Comments

Popular posts from this blog

সবাইকে কান্নায় ভাসিয়ে এই বয়সেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মিরাজ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে