যে কারণে ১০ ট্রাকভর্তি জনতা নিয়ে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’

 


ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুনিয়র সহ-সমন্বয়করা নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিপুল সংখ্যক ছাত্র ও জনতার সঙ্গে রাজধানী ঢাকার শাহবাগ থেকে ১০টি ট্রাকযোগে শুরু হয় এই লং মার্চ।


এই কর্মসূচির উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ এবং ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাসের প্রতিবাদ করা। লং মার্চটি প্রথমে যাত্রাবাড়ীর চৌরাস্তায় একটি পথসভা করবে। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় আর বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পদযাত্রার মাধ্যমে বিবির বাজারে পৌঁছাবে মার্চটি।


সকালে শাহবাগে অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লং মার্চে যোগ দিতে জড়ো হন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে ট্রাকযোগে লং মার্চ শুরু হয়।


সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, “দেশ আজ গণ-অভ্যুত্থানের নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ কোন প্রতিবাদ করতে সাহস পায়নি। আমরা দেখছি, ভারত পানিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের ওপর লাগাতার নির্যাতন চালিয়ে যাচ্ছে।”


ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশ ও বিদেশে জনমত গড়ে তোলার লক্ষ্যে ইনকিলাব মঞ্চ এই লং মার্চের আয়োজন করেছে। এর আগে, ৩০ জুলাই ‘গণধিক্কার ও ভাঙার গান’ শীর্ষক অনুষ্ঠানে লং মার্চের পোস্টার প্রদর্শন করে এ কর্মসূচির ঘোষণা দেন প্ল্যাটফর্মটির অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।

Comments

Popular posts from this blog

সবাইকে কান্নায় ভাসিয়ে এই বয়সেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মিরাজ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে